
কুড়িগ্রামের উলিপুরে নকল সার তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। সেখানে অভিযান চালিয়ে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার নারিকেলবাড়ি খেয়ারপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, উপজেলার বিভিন্ন হাটবাজারে একটি চক্র বিভিন্ন কোম্পানির মোড়কে নিজেদের তৈরি নকল সার প্যাকেটজাত করে বিক্রি করে আসছিল। আজ বিকেলে একটি সার কোম্পানির প্রতিনিধি স্থানীয় এক দোকানে গিয়ে তাঁদের কোম্পানি ও অন্যান্য প্রতিষ্ঠানের মোড়কজাত সার দেখতে পান। দোকানদার তাঁকে জানান, ওই সার স্থানীয় এক ব্যক্তি কম দামে সরবরাহ করেন। এতে সন্দেহ হলে প্রতিনিধি অনুসন্ধান চালান। পরে তিনি আছির উদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমানের (৪০) বাড়িতে গিয়ে নকল সার তৈরির কারখানা ও বিভিন্ন কোম্পানির মোড়কজাত সার জব্দ করেন। এরপর তিনি বিষয়টি উপজেলা কৃষি বিভাগকে জানালে প্রশাসন অভিযান চালায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে নকল সার বাজারজাত করছেন। সরেজমিনে দেখা গেছে, তিনি জিপসাম, ম্যাগনেশিয়াম, ডিএপি ও ডলো চুন মিশিয়ে নকল সার তৈরি করতেন। পরে সেগুলো মনোভিট, সালফাভিট, গ্রিনভিট, থট, গ্রিনার, হাদিয়া ভিট ও সিলভা গোল্ড কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করতেন। এসব নকল সার কিনে কৃষকেরা প্রতারিত হচ্ছিলেন।
এস-কিউ নাফিস ক্রপ কেয়ার লিমিটেডের প্রতিনিধি আতিকুর রহমান বলেন, ‘ওই প্রতারক আমাদের কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে স্বল্পমূল্যে সার বিক্রি করতেন। এসব সার কৃষকের কোনো কাজে আসত না।’

উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন ব্র্যান্ডের অপব্যবহার ও ভেজাল মিশ্রণ করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৬(১) ধারা লঙ্ঘন হয়েছে। ভ্রাম্যমাণ আদালত প্রতারককে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাঁকে বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এ সময় কারখানার সব মালামাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নয়ন কুমার সাহা বলেন, প্রতারককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন। জব্দ করা সব উপকরণ ধ্বংসের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে