কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর পৌরসভার ব্যাপারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুলিয়ারচর পৌরসভার ব্যাপারীপাড়ার আব্দুস সোবহানের ছেলে আক্তার (৩৩) এবং তাঁর ছেলে আকছার (৬)।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আক্তার ও তাঁর ছেলে বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার উপজেলা নির্বাচন অফিস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত বাবা-ছেলেকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে