
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসী হাবিবউল্লাহ হত্যায় জড়িত অভিযোগে হেলাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ শনিবার সকালে উপজেলার গাংধোয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় এক গ্রাম পুলিশের বাড়িতে গিয়ে হত্যার বিষয়ে বিভিন্ন কথা বলতে থাকে হেলাল উদ্দিন। এ সময় গ্রামবাসী একত্র হয়ে তাঁকে আটক করে ও গণধোলাই দেয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতার হামলায় একটি গোয়ালঘরে আশ্রয় নেন হেলাল মিয়া। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু সেখানেও হামলার শিকার হচ্ছেন তিনি।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, ‘বিক্ষুব্ধ জনতার হাত থেকে হেলাল মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আমাদের হেফাজতে নিয়েছি।’
উল্লেখ্য, কয়েক মাস আগে তাঁর মায়ের মৃত্যুর খবর শুনে দেশে এসেছিলেন হাবিবুল্লাহ। দুই মাস আগে হাবিবউল্লাহর বড় ভাইয়ের ছেলে সাত্তারের সঙ্গে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয় প্রতিবেশী হেলাল উদ্দিনের ছেলে জোবায়েদের সঙ্গে। সেই ঘটনাটি মীমাংসার চেষ্টা চালান হাবিবুল্লাহ। কিন্তু সমাধান হয়নি।
সেই ঝগড়ার জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর অতর্কিত হামলা চালান হেলাল, মুখলেসসহ অজ্ঞাত সাত-আটজন। দেশীয় অস্ত্র, রড ও পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে