
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসিসহ চার পুলিশ সদস্য এবং নারীসহ অন্তত ২৪ জন আহত হওয়ার এ ঘটনায় এক হাজারের বেশি মানুষকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে বর্তমানে পুরুষশূন্য হয়ে পড়েছে টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রাম।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে। পাকুন্দিয়া পৌর সদরের ওই দুই গ্রামের একটি ফুটবল ম্যাচ চলাকালে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। স্থানীয়রা জানায়, সেই বিরোধের জেরে গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য দুই গ্রামে সাঁড়াশি অভিযান চালান। অভিযানে শামীম, রাকিব, রিপনসহ এজাহারভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রাম দুটির বিভিন্ন বাড়ি থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
দুই দিনের এই সহিংসতায় বাদ যায়নি শিক্ষাপ্রতিষ্ঠানও। হামলাকারীরা একটি ব্র্যাক কল্যাণ স্কুল এবং অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের মধ্যে প্রবাসী ও বিধবাও রয়েছেন। সরেজমিনে দেখা গেছে, পুলিশের গ্রেপ্তারের ভয়ে গ্রাম দুটির ঘরবাড়ি এখন পুরুষশূন্য। কেবল নারী ও শিশুরা আতঙ্কে দিন পার করছেন।
পাকুন্দিয়া থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় এক হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মামলা করেছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম বলেন, ‘ফুটবল খেলা নিয়ে তুচ্ছ ঘটনা থেকে এই বড় সংঘাতের সৃষ্টি হয়েছে। ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে