কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকের নমুনা ওষুধ রাখার দায়ে ৩ ফার্মেসিকে সাড়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করার সময় এ অর্থদণ্ড করে কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় জেলা শহরের গাইটাল বটতলা এলাকার হাজী ফার্মেসিকে ৫ হাজার টাকা, জেলা শহরের স্টেশন রোড এলাকার সাফা মেডিকেল হলকে ৫ হাজার ও একই এলাকার ওয়ালিউল্লা মেডিকেল হলকে ৫০০ টাকা অর্থদণ্ড করে ভোক্তা অধিকার। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নমুনা ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাঁদের অর্থদণ্ড করা হয়।
এসব ওষুধ ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে