দীর্ঘ সাত বছর পর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হলেও সেটি স্থায়ী হয়নি। কমিটি ঘোষণার মাত্র ২০ দিনের মাথায় কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে তা স্থগিত করা হয়। এরপর ১০ মাস ধরে জেলা ছাত্রদল কার্যত নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। এতে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও সাংগঠনিক স্থবিরতা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের পর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কোনো নিয়মিত কমিটি ছিল না। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছরের ১৫ মে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ এবং সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন রাজিব। দীর্ঘ খরা কাটিয়ে নতুন নেতৃত্ব আসায় সাধারণ কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফেরার আশা তৈরি হয়েছিল।
কমিটি ঘোষণার পর রহস্যজনক কারণে ২০২৫ সালের ৪ জুন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
২০২৬ সালের এপ্রিল মাস চললেও এখন পর্যন্ত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি কিংবা নতুন কোনো কমিটিও গঠন করা হয়নি। বর্তমানে জেলা ছাত্রদলের কোনো বৈধ কার্যকর কমিটি না থাকায় সাংগঠনিক চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পদপ্রত্যাশী নেতা বলেন, কমিটি না থাকায় কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে পালন করা যাচ্ছে না। এতে কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে—কার নির্দেশনায় তারা কাজ করবেন, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয় নেতা-কর্মীদের মতে, কিশোরগঞ্জ জেলা বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি। সেখানে ছাত্রদলের মতো গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন দীর্ঘদিন স্থগিত অবস্থায় থাকায় সাংগঠনিক ক্ষতি হচ্ছে। তারা দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহার বা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রদল সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জের সাংগঠনিক পরিস্থিতি তাদের পর্যবেক্ষণে রয়েছে। জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সমন্বয় করে দ্রুতই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাঁরা আশা করছেন।
স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব বলেন, নতুন কমিটিতে রাজপথের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে দলের রাজপথের সাহসী কর্মী হারিয়ে যাবে।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, বর্তমানে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি না থাকলেও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় কার্যক্রম চালানো হচ্ছে। দ্রুত ত্যাগী ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থগিত কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর বলেন, ১০ মাস ধরে কমিটি স্থগিত রয়েছে। তবে ঠিক কী কারণে এটি স্থগিত করা হয়েছে, তা তাঁর জানা নেই। তিনি দ্রুত সাংগঠনিক পরিচয় নিশ্চিত করার দাবি জানান।
স্থগিত কমিটির সভাপতি শরীফুল ইসলাম নিশাদ বলেন, দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি না থাকায় চেইন অব কমান্ড দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে অতিদ্রুত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন করা হোক।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন বলেন, ‘আমি মনে করি, কোনো সংগঠনই অভিভাবক ছাড়া চলতে পারে না। কিশোরগঞ্জ জেলা ছাত্রদল দীর্ঘদিন ধরে অভিভাবকশূন্য। ছাত্রদলকে শৃঙ্খলায় ফেরাতে ও সুসংগঠিত করার লক্ষ্যে দ্রুত ছাত্রদলের কমিটির প্রয়োজন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে