
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ সময় বিক্ষোভকারীরা জেলা ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয় এবং দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। পূর্বঘোষণা অনুযায়ী দেড় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। বিক্ষোভ চলাকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্র ও যুবসমাজ ভৈরবের আহ্বায়ক সাইফুল ইসলাম শাহরিয়ার, রাষ্ট্র সংস্কার ফোরামের প্রধান সমন্বয়ক নূরুল কাদের সোহেল, গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলসহ অন্যরা।

রাষ্ট্র সংস্কার ফোরামের প্রধান সমন্বয়ক নূরুল কাদের সোহেল বলেন, ‘২০০৯ সালে ভৈরবকে নতুন জেলা করার জন্য প্রজ্ঞাপন জারি করা হলেও তা পরে বাস্তবায়ন করা হয়নি। সাধারণ মানুষের প্রাণের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’ তিনি অবিলম্বে ভৈরবকে জেলা ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশনে ভৈরব থানা-পুলিশ, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহামেদ বলেন, রেলওয়ে প্ল্যাটফর্মে বিক্ষোভ হলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়নি।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, বেলা ১১টার দিকে প্ল্যাটফর্মে মানববন্ধন ও বিক্ষোভ করে স্থানীয় লোকজন। স্টেশনে যথাসময়ে ট্রেন যাত্রাবিরতি করে। ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে