
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের মফিজুর রহমান রোকন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফিউন্নুর আকুঞ্জী শুভ (১৩) এক মাস ধরে নিখোঁজ। নিখোঁজ হওয়ার কিছুদিন পর তার বাবা শোয়েল আহমেদ আকুঞ্জী (সোহেল) বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক মাসেও তাকে উদ্ধার করতে না পারায় আজ মঙ্গলবার তার সহপাঠী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। এ সময় বিক্ষুব্ধরা এক মাসেও একজন শিক্ষার্থীর হদিস না পাওয়ায় পুলিশের গাফিলতি আছে বলে উল্লেখ করেন। গাজিরচর আনন্দ বাজারে সহস্রাধিক সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা শোয়েল আহমেদ আকুঞ্জী মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে প্রশাসন ও সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমার ছেলে এক মাস আগে নিখোঁজ হয়। এক মাস পার হয়ে গেলেও অদ্যাবধি সে উদ্ধার হয়নি। ছেলেকে খুঁজে না পাওয়া যে কী জ্বালা আমার পরিবার বুঝছে। শুভকে খুঁজে পেতে অত্র এলাকার সংবাদকর্মী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি প্রধান উপদেষ্টাসহ সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।’
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন গাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, নিখোঁজ ছাত্রের বাবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েল আহমেদ আকুঞ্জী (সোহেল), গাজিরচর কৃষক দল সভাপতি খন্দকার আজিজুর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন বাবুল, হাসান বিপুল, জাসাসের পৌর নেতা মাহবুবুর রহমান নয়ন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে