খুলনায় র্যাবের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে আলোচিত দুই খুনের আসামি গ্রেপ্তার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় র্যাব দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। তাদের কাছ থেকে ৭৯টি ইয়াবা বড়ি, একটি খেলনা পিস্তল ও দেশি তৈরি কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইচগাতির বাসিন্দা ইমরান মুন্সির ছেলে মো. রেজাউল মুন্সী হৃদয় (২৫) ও একই এলাকার বাসিন্দা সাহাবুদ্দন শেখের ছেলে মো. আলিফ হোসেন নয়ন (২৬)।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, ডাবল হত্যার দুজন আসামি আইচগাতি ইউনিয়ন সেনের বাজার এলাকার বাসিন্দা পলাশের বাড়িতে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দেশি তৈরি অস্ত্র নিয়ে র্যাবের ওপর হামলা চালায়। র্যাবও আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তী সময়ে পুলিশের সহায়তায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে র্যাবের মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, সেনের বাজার এলাকার পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা আমাদের দেখতে পেয়ে আক্রমণ করতে এলে আমরা ফাঁকা গুলি করি। গ্রেপ্তার এড়াতে ঘরের টিন খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।’
মেজর নাজমুল আরও জানান, দুই খুনের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে হৃদয় ও নয়নের অবস্থান নিশ্চিত করা গেছে। তারা দুজন কিছুদিন আগে আদালতপাড়ার সামনে রাজন ও রাব্বি হত্যা মিশনে সরাসরি অংশ নেয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৭৯টি ইয়াবা বড়ি, একটি খেলনা পিস্তল ও দেশি তৈরি কুড়াল উদ্ধার করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে