
খুলনায় বটিয়াঘাটায় সেনাবাহিনী ও পুলিশের পোশাক, মাদক এবং দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে খুলনার কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
খুলনার রূপসা কোস্ট গার্ড স্টেশনে পশ্চিম জোনের দায়িত্বরত কর্মকর্তা লে. মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথ অভিযানে পরিচালনা করে। এ সময় উপজেলার আমিরপুর ইউনিয়নের সৈয়দের মোড় বাজার থেকে বটিয়াঘাটা উপজেলার নিজগ্রামের মো. ইকবালের ছেলে মো. সাহেদ হোসেন (৩২) ও তার সহযোগী রামভদ্রপুর এলাকার আহম্মদ আলীর ছেলে ফুজ্জত আলীকে (৩০) আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে পুলিশের একটি সার্ভিস হ্যান্ডকাপ, একটি সারকোট, পুলিশের চারটি প্যান্ট, সাতটি শার্ট, দুইটি ক্যাপ ও সেনাবাহিনী এক জোড়া পোশাক, দুটি এ্যানড্রয়েড ফোন, ছয়টি বাটন ফোন, একটি লেজার লাইট, সেনাবাহিনীর একটি আইডি কার্ড , পুলিশের চারটি আইডি কার্ড, এক কেজি ৪০০ গ্রাম, ৫০৮টি ইয়াবাসহ বিপুল পরিমাণ দেশীয় অর্থ জব্দ করা হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার বলেন, মাদক কারবারি ও প্রতারক চক্রের সদস্যরা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় নিয়মিত মামলা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে