খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন ছাত্র-জনতা। আজ শনিবার দুপুর ১২টায় আলটিমেটাম শেষ হওয়ায় বেলা আড়াইটা থেকে সদর দপ্তরের সামনের সড়কে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন। কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে পুলিশ কর্মকর্তা সুকান্তকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্র-জনতা। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধ ও বৃহস্পতিবার কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।
তাঁরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি করেন। এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে রাত পৌনে ৯টায় বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত রেখে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। কিন্তু পুলিশ কমিশনারকে অপসারণ না করায় আজ দুপুর শনিবার আড়াইটা থেকে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন।
এদিকে এসআই সুকান্তকে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
আজ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ চলছে। পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার ও উপপুলিশ কমশিনার এম এম শাকিলুজ্জামানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। কেএমপি সদর দপ্তরের সামনের সড়কে ব্যারিকেড দেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা রাস্তায় টায়ার জ্বালান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরে আন্দোলনের জ্যেষ্ঠ মুখপাত্র রুমি রহমান বলেন, ‘খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যর্থ হয়েছে। বর্তমান পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার খুলনায় আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আওয়ামী লীগের দোসরদের তিনি গ্রেপ্তার করছেন না। আমরা ব্যর্থ পুলিশ কমিশনারকে দেখতে চাই না। আমরা কেএমপি কমিশনার হিসেবে একজন দেশপ্রেমিক যোগ্য লোককে চাই।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪২ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে