
খুলনায় নগরে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রূপসার মীনা বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
মামুন অর রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনা সদর থানার নতুন বাজার এলাকার আবু বক্করের ছেলে। মামুন পেশায় মাছ ব্যবসায়ী।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যুবক মামুন ঘটনার সময় পূর্ব রূপসার মীনা বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলি তাঁর বাম কাঁধে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন শব্দ শুনে মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’
আশরাফুল আলম আরও বলেন, ‘আহত যুবক মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তাৎক্ষণিক জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করা হয়নি।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
৪৩ মিনিট আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে