
খুলনার খানজাহান আলী (রহ.) রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ে চেষ্টা করছে।
ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক বঙ্গবাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি চ্যানেল ওয়ান, ইউএনবি, দৈনিক প্রবাহ, অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন।
র্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওয়াহেদ-উজ-জামান বুলু পারিবারিক জীবনে ছিলেন নিঃসন্তান। কিছুদিন আগে তাঁর স্ত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া তিনি আর্থিক সংকটে ভুগছিলেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রহিম জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়। পরে নৌ পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নৌ পুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাল হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্টের ওপর একটি লাশ পড়ে রয়েছে—এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
তাঁর পরনে ছিল ব্লু রঙের প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তাঁর ডান হাত ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত ছিল। এ সময় জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ লাশ শনাক্ত করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে