
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসিটিভি ফুটেজ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। রাত ১১টা ৩৭ মিনিটে হাসপাতাল চত্বরে জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর শুরু করেন জীবননগর পৌর যুবদলের সদস্য ইকতার রহমান। কিছুদিন আগেও ইকতার এই হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আরেক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুজ্জামানকে লাঞ্ছিত করেন। তবে ভয়ে তিনি ঘটনার প্রতিবাদ করতে সাহস পাননি।
স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকায় বিভিন্ন সময় চাঁদাবাজি করছে বিএনপির লোকজন। ইকতার রহমানও এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত।
আজ রোববার সকালে জাহাঙ্গীর বিশ্বাসকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার চেম্বার থেকে কোয়ার্টারে ফেরার সময় হঠাৎ আমার ওপর ইকতার হামলা করে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাদের জানানো হয়েছে। তারা কী ব্যবস্থা নেয় সেটা দেখার অপেক্ষায় আছি, না হলে রাতে মামলা করব।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান বলেন, ‘হামলার বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টি দেখা হচ্ছে। তবে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘হামলার বিষয়টি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছে। আর এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’
অভিযুক্ত পৌর যুবদল সদস্য ইকতার রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। স্থানীয় লোকজন ছিলেন। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১১ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে