
নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ, একাডেমিক-দাপ্তরিক কার্যক্রম শুরু ও বেতন-ভাতার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী সমিতি মানববন্ধন করেছে। আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল ও সাধারণ সম্পাদক জালাল মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট কাজী, সিনিয়র সহসভাপতি শাহরিয়ার খান, সহসাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহসভাপতি আসাদ মোড়ল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব, সভাপতি মো. রোকনুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাসিব সরদার।
এ সময় বক্তারা কুয়েটের বিরাজমান সমস্যা থেকে পরিত্রাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ইউজিসিকে দ্রুত সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলনসহ কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে