
খুলনা নগরীতে ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কের ফুটপাতে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম। তিনি জানান, সিটি করপোরেশনের ব্যস্ততম শিববাড়ি মোড় এবং ডাকবাংলা মোড় থেকে পিকচার প্যালেস, পিকচার প্যালেস থেকে থানা মোড় হয়ে হেলাতলা মোড় পর্যন্ত ফুটপাতে অভিযান চালিয়ে বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করা হয়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণরূপে মুক্ত করা।
ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় জানান, ফুটপাতগুলোয় সাইনবোর্ড ও অস্থায়ী দোকান স্থাপন করায় পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হয়, যা সৃষ্টি করে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থার পরিবর্তন করতে কেএমপির ট্রাফিক বিভাগ ও থানা-পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে আজ শনিবার কেএমপির সামনে মানববন্ধন কর্মসূচি থেকে ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও খুলনা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. খান মনিরুজ্জামান।
বক্তব্য দেন নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসিন, সরদার আবু তাহের, মানবাধিকারকর্মী জামাল মোড়ল, মেজবাহ উদ্দিন পাপ্পু, বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, অ্যাড. মির্জা নুরুজ্জামান, শেখ আব্দুল হালিম, অ্যাড. মো. আলমগীর হোসেন খান, সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, মাহাবুবুর রহমান মুন্না ও শেখ আইনুল হক।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে নগরী যানজটমুক্ত না হলে নগর জীবন অচল হয়ে পড়বে। কুয়েটের গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, নগরীর পিটিআই মোড়, ময়লাপোতা মোড়, রয়্যাল মোড়, গল্লামারী, শিববাড়ি মোড়, ডাকবাংলা মোড় দিনে ও রাতে অচল অবস্থার সৃষ্টি হয়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে