মেহেরপুর জেলার দুটি আসনেই জামায়াত জোট প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন মেহেরপুর-১ আসনে জেলা জামায়াতের আমির মাও. তাজ উদ্দীন খান এবং মেহেরপুর-২ আসনে জামায়াত নেতা নাজমুল হুদা।
ভোর সাড়ে ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির ফলাফল প্রকাশ করেন।
এতে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর উপজেলা) আসনের জামায়াত প্রার্থী তাজ উদ্দীন খান ১ লাখ ২১ হাজার ২১ হাজার ৪৬১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ অরুণ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬৭ ভোট।
মেহেরপুর-২ (গাংনী উপজেলা) আসনে জামায়াত জোট প্রার্থী নাজমুল হুদা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৩৬০ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ও সাবেক এমপি আমজাদ হোসেন ধানের শীষে পেয়েছেন ৮৫ হাজার ৯৪১ ভোট।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে