খুলনা বিশ্ববিদ্যালয়: সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)'র খুলনা বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার (১০ মে) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হলরোড এলাকার ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সংগঠনটির সদস্যরা এ ইফতার বিতরণ করেন।
সংগঠনটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তারা বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয় হলরোড এলাকায় প্রায় ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। এ সময় ইফতার বিতরণ অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম, বিজেএসসি খুলনা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইবনুল হাসান ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইবনুল হাসান বলেন, আমরা আজকে কিছু মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। এরজন্য বিজেএসসি খুবি সংসদের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ তাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হতো না। তিনি আরও বলেন, ভবিষ্যতে আমরা আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করবো।
প্রসঙ্গত, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)'র খুলনা বিশ্ববিদ্যালয় সংসদ ২০১৮ সালে যাত্রা শুরু করে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে