
বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রা.) মাজারসংলগ্ন দিঘি থেকে উদ্ধার করা কুমিরটিকে খুলনা বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিরটিকে সেখানে নেওয়া হয়।
খুলনা বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল জানান, পর্যবেক্ষণের জন্য বেলা ১টা ১৫ মিনিটের দিকে কুমিরটিকে পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
নির্মল কুমার পাল আরও জানান, বন অধিদপ্তর, বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র এবং করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের একটি যৌথ দল বাগেরহাট জেলা প্রশাসনের সহায়তায় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কুমিরটিকে উদ্ধার করে খুলনায় পাঠিয়েছে।
ডিএফও নির্মল কুমার জানান, খুলনা পুনর্বাসন কেন্দ্রে চার থেকে সাত দিন নিবিড় পর্যবেক্ষণের পর কুমিরটিকে কোথায় রাখা হবে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
কুমিরটি হস্তান্তরের সময় খুলনার বন সংরক্ষক ইমরান খান, বন অধিদপ্তরের কর্মকর্তা, বাগেরহাট জেলা প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, বন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ উদ্ধারকারী দল আজ সকালে কুমিরটিকে উদ্ধার করে খুলনা বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠিয়েছে।
রেজাউল করিম আরও জানান, দলটি কুমিরটির আচরণ ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে। পাশাপাশি এর ব্যবস্থাপনা ও স্থায়ী আবাস নির্ধারণে প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো মূল্যায়ন করবে।
এর আগে, বাগেরহাট জেলা প্রশাসন মাজারসংলগ্ন দিঘির কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। তীর্থস্থানে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
সভা শেষে জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পর মাজার এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ভোরে পুকুরের মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে