
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উৎপাত বাড়ছে। এতে আতঙ্কে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গত দুই মাসে অন্তত তিনজন শিক্ষার্থী কুকুরের কামড়ে আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা—বিশেষ করে ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কটকা, লেকসাইড ওয়াকওয়ে, ছাত্রী হল রোড, খাজা গেট এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। এতে এসব স্থানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিস সূত্রে জানা গেছে, গত দুই মাসে তিনজন শিক্ষার্থী কুকুরের কামড়ের শিকার হয়েছেন। ফলে জলাতঙ্ক ও রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
সম্প্রতি ক্যাফেটেরিয়ায় আড্ডার সময় কুকুরের আক্রমণের শিকার হন অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী রিফাত। তিনি বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই একটি কুকুর আচমকা আমার পায়ে কামড়ে দেয়। রক্তপাত শুরু হয়। পরে বন্ধুদের সহায়তায় মেডিকেলে যাই। চিকিৎসক রেবিস ভ্যাকসিন নিতে বলেন।’
অপরাজিতা হলের শিক্ষার্থী পুষ্পিতা পূজা বলেন, ‘টিউশন শেষে রাতে হলে ফিরতে হয়। পথে কুকুর দেখে ভয় লাগে। মাঝে মাঝে কুকুর তেড়ে আসে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’
কুকুরে কামড়ের পর করণীয় সম্পর্কে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী মেডিকেল অফিসার ডা. আরিশমা দেবনাথ বলেন, ‘সব কুকুরের শরীরে রেবিস ভাইরাস থাকে না, তবে কামড়ালে ঝুঁকি থাকে। আক্রান্ত হলে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে সরকারি হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিতে হবে।’
এদিকে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, ‘আমরা সমস্যাটি জানি। সিটি করপোরেশনের সহায়তায় কুকুর নিধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতে রিট থাকায় তা বাস্তবায়ন করা যায়নি। এখন কুকুরদের ভ্যাকসিনেশনের উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১০ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে