সারা দেশে বন্ধ পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালুসহ নয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। আজ সোমবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন–নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। উপস্থিত ছিলেন–যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক খান ও জনার্দন দত্ত নান্টু, সদস্যসচিব এস এ রশীদ, সদস্য মুনীর চৌধুরী সোহেল, সুতপা বেদজ্ঞ প্রমুখ।
দাবিগুলো হচ্ছে-(ক) সারা দেশে বন্ধ থাকা পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালুসহ তৎকালীন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) প্রস্তাবনা অনুযায়ী সাড়ে ৬ হাজার কোটি টাকায় শ্রমিক বিদায় নয়, ১২০০ কোটি টাকা ব্যয় করে মিলসমুহ আধুনিকায়নের প্রস্তাব বিবেচনা করা।
(খ) দ্রুত সময়ের মধ্যে খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কেএফডি এবং আর আর জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনাসহ ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী নয়টি উৎসব বোনাসের ডিফারেন্স বা বর্ধিত অংশ, ২০২০ সালের ঈদুল আজহার বোনাস, তিনটি বকেয়া বৈশাখী ভাতা, সাপ্তাহিক ৪৮ ঘণ্টার অধিক হাজিরার এরিয়া বিল প্রদান এবং মিল চালু থাকায় ১ ও ২ জুলাই ২০২০ এর ইনক্রিমেন্টসহ সকল বেতন ও পাওনাদি পরিশোধ।
(গ) মাথাভারী প্রশাসন ও দুর্নীতির সঙ্গে যুক্ত বিজেএমসির সংস্কার করাসহ তৎকালীন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচার।
(ঘ) ইতিমধ্যে যে সকল রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করে প্রজ্ঞাপন জারি।
(ঙ) ২০১০ সালের ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট কার্যকর করা।
(চ) কাঁচাপাট সরাসরি রপ্তানি বন্ধ ঘোষণা।
(ছ) ব্যক্তিমালিকানাধীন পাটকল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, শিশুশ্রম নিয়োগ বন্ধ এবং দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ।
(জ) আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মিল কর্তৃক যে সকল ফৌজদারি মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার, শ্রমিকেরা তাদের পাওনা পরিশোধের জন্য মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে সকল মামলা করেছে অনতিবিলম্বে সেগুলি নিষ্পত্তি করে তাদের পাওনাদি পরিশোধ।
(ঝ) খুলনায় আন্দোলন চলাকালীন শ্রমিক ও নাগরিক নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা (খানজাহান আলী থানা, মামলা নম্বর ১০, তারিখ ১৯-১০-২০২০ ও মামলা নম্বর ৫-৪-৪,২০১৯ দৌলতপুর থানা ৩৯৪ পেন্ডিং মিস কেস) প্রত্যাহার।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে