ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার সকালে কর্মস্থলে যোগদান করেন খুলনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল হক।
দুপুর ১২টার দিকে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তখন হঠাৎ কাঁপতে কাঁপতে চেয়ারে পড়ে যান। দ্রুত সহকর্মীরা তাঁকে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
বিকেলে তাঁর মরদেহ রাজশাহী জেলার পবা উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর সহকর্মীদের মাঝে।
খুলনা জেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক শেখ শাহিনুর রহমান বলেন, ‘ঈদের ছুটি কাটিয়ে রোববার সকালে শামসুল হক কাজে যোগ দেন। দুপুর ১২টার দিকে নিজের কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ চেয়ারে পড়ে যান। আমরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’
সহকর্মীরা জানান, খুলনায় তিনি একাই থাকতেন। তাঁর দুই স্ত্রী রয়েছে। একজন সাতক্ষীরা এবং একজন ঢাকায় থাকেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পথেই তাঁর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে