বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজের সহয়তায় তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।
আজ রোববার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূরুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহযোগিতার জন্য উপাচার্য তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করেছেন। কমিটিকে সহায়তার জন্য উপরিউক্ত ঘটনাবলির তথ্য-উপাত্ত যথাযথ প্রমাণসহ আগামী ৯ অক্টোবরের মধ্যে কমিটির আহ্বায়কের কাছে যথাযথ প্রমাণসহ জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া তথ্য-উপাত্ত চেয়ে বিভাগ ও হল আলাদা আলাদা গণবিজ্ঞপ্তি দিয়েছে। বিভাগ ও হল ৭ অক্টোবরের মধ্য অফিসে তথ্য-উপাত্ত জমা দিতে বলেছেন।
এর আগে জুলাই-আগস্টের ঘটনায় তথ্য-উপাত্ত চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নুরুল নাহারকে আহ্বায়ক ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসানকে সদস্যসচিব করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে