খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহেন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
আজ শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ এবং মাহেন্দ্রা চালক মো. রফিকুল ইসলাম গাজী। এ ঘটনায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
ওসি মাসুদ রানা বলেন, মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মন্ডল বলেন, বেপরোয়া গতি ও সড়কের বেহালদশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা নামক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান।'
নিহত দুই শিক্ষক খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। তারা খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচিতে যোগদানের জন্য যাচ্ছিলেন। আহত মনিরুল ইসলাম গাজী, ইউনুস, আব্দুস সাত্তার ও মনিরুজ্জামাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে