
খুলনায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করার কারণে আড়াই ঘণ্টা রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস দৌলতপুর রেলস্টেশনের কাছে আটকে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের আহ্বানে আজ রোববার দুপুর থেকে নগরীর দৌলতপুরস্থ বিএল কলেজের সামনের রেললাইনের ওপর অবরোধ কর্মসূচি পালিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলার ফলে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছাড়েনি। বিকেল ৪টা থেকে ট্রেনটি যাত্রী নিয়ে খুলনা রেলস্টেশনে আটকে আছে। ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আড়াই ঘণ্টা আটকে থাকা যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এদিকে সন্ধ্যার পর শিক্ষার্থীরা বিসিএসর অ্যাডমিট কার্ড পোড়ানো কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা বলেন, অতীতেও বিসিএসের জন্য যৌক্তিক সময় দেওয়া হয়েছে। কিন্তু ৪৭তম বিসিএসের জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। এ জন্য ঢাকাসহ সারা দেশে যে আন্দোলন চলছে, তার সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশেষ করে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা এ রেল অবরোধ কর্মসূচি পালন করছেন। যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে বলে তাঁরা জানান।
এদিকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে খুলনা রেলস্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, ‘এখনো অবরোধ চলছে। তবে সন্ধ্যা ৭টার পর ঢাকা থেকে অবরোধ প্রত্যাহারের নির্দেশনা আসতে পারে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। আপাতত ট্রেন চলছে না।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে