
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার এক দিন পর যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন।
এর আগে বিকেল ৪টার দিকে মাকসুদ হেলালী ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর বিভিন্ন দপ্তরের খোঁজখবর নেন। আগামীকাল শনিবার থেকে তিনি নিয়মিত অফিস করবেন।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে প্রফেসর মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক ব্যক্তি আহত হন। এর জেরে ২৬ এপ্রিল কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার। পরে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ ও পদত্যাগের ঘটনা ঘটে।
দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে প্রফেসর মাকসুদ হেলালীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মাকসুদ হেলালী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। তিনি অবসর নেওয়ার আগে বুয়েটের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, ‘ভিসি স্যার আজ বিকেলে যোগদান করেছেন। তিনি আগামীকাল থেকে নিয়মিত অফিস করবেন।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে