
কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় একটি কলেজের লাইব্রেরিয়ানকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে সদ্য বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ধোকড়াকোল ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান জাহাঙ্গীর আলম আলাল বাদী হয়ে খোকসা থানায় মামলা করলে আসামি রবিউল ইসলামকে (৩৫) মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
রবিউল উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের কাজেম আলীর ছেলে।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ।
উল্লেখ্য, এই আসনে ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ইসলাম কলেজ থেকে মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমকে স্থানীয় ধোকড়াকোল বাজারসংলগ্ন কলেজ মোড়ে ডেকে নেন। এ সময় নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলে গালমন্দ করতে থাকেন তাঁকে। একপর্যায়ে নৌকার পক্ষে কাজ করার জন্য জাহাঙ্গীর আলমকে ৭ বার কান ধরে ওঠবস করান রবিউল।
মামলার বাদী জাহাঙ্গীর আলম আলাল আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তা ও সম্মানের বিষয়টি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে চাইনি। পরে পরিস্থিতির কারণে একরকম বাধ্য হয়েই থানায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, এমন ঘটনা ঘটেছে সেটা সবাই জানে।
খোকসা থানার ওসি আননুর জায়েদ আজকের পত্রিকাকে বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে