ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০২৪ সংসদে পাশ করা হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ। এ আইন যাতে বাস্তবায়ন না করা হয় সে জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শুক্রবার জুম্মায় প্রতিটি মসজিদে অভিন্ন খুতবা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া এ আইন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনকারী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনুকে প্রতিরোধে করার ঘোষণা দিয়ে ইমাম পরিষদের নেতারা বলেছেন, ‘যেখানেই ইনু সেখানেই প্রতিরোধ।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা জেলা ইমাম পরিষদের সহকারী সেক্রেটারি মুফতি জিহাদুল ইসলাম এ কথা বলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ট্রান্সজেন্ডার মতবাদ একটি জঘন্য, ঘৃণ্য ও মানবতা বিরোধী বিধ্বংসী মতবাদ। এ মতবাদ ইসলাম ধর্ম গ্রহণ করে না। এ ছাড়া পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার শিক্ষাসহ সব ধরনের অনৈতিক, অনৈসলামিক নাস্তিকতা শিক্ষা বাদ দেওয়া এবং শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।
এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে হাসানুল হক ইনুর ভূমিকা এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। এহেন কর্মকাণ্ডে তিনি নির্বাচনে হেরে গিয়েছেন।
সম্মেলনে জেলা ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোস্তক, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৬ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে