ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি ঘণ্টায় কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে বাস সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে জোটের নেতা-কর্মীরা পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘আমরা ‘‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’’-এর তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে আলোচনা ও পরামর্শ করেছি। তাদের দাবি পরিবহন পুলে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীরা তাদের সময় প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন পুলে ঘণ্টাপ্রতি বাস সার্ভিস চালুর অনুরোধ করছি।’
আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে নিয়মিত ক্লাসে অংশ নিতে আসা শিক্ষার্থীসহ ক্যাম্পাসের অনেকে শহরে টিউশনি ও অন্যান্য প্রয়োজনে যাতায়াত করে। বর্তমান বাস শিডিউলের কারণে তাদের প্রচুর ভোগান্তি পোহাতে হয় এবং সময়ও নষ্ট হয়। আমরা পরিবহন প্রশাসক স্যারের সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করেছি।’
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির অন্য সদস্যরাও। তাঁরা দ্রুত এ সার্ভিস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা আরও সহজ করার দাবি জানান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে