
নির্বাচনী প্রচারণায় গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে আমির হামজা ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। এর আগে বেলা ৩টার দিকে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তাঁকে দেখতে হাসপাতালে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘শরীরে লবণ ও পানির ঘাটতির কারণে আমির হামজা সাহেব অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সুস্থবোধ করলে বিকেল সাড়ে ৪টার দিকে ছাড় নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন। তিনি আশঙ্কা মুক্ত।’
কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, বেলা ১১টা পর্যন্ত তিনি তাঁর আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
জানতে চাইলে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘অসুস্থতার সংবাদ জানার পরে তাঁকে (আমির হামজা) হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে