
মেহেরপুরের গাংনীতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এখনো কাটেনি। চাহিদা অনুযায়ী ডিজেল, পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও জোরালো তদারকির দাবি জানিয়েছেন অনেকে।
আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গাংনীর বিভিন্ন তেল পাম্প ঘুরে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ লাইন। কোথাও কোথাও পাম্প বন্ধও রয়েছে। অনেক চালককে ১০০ থেকে ২০০ টাকার তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, পরিচিত ব্যক্তিরা তুলনামূলক বেশি তেল পাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য, বর্তমানে মোটরসাইকেল অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যান। কিন্তু তেল না পাওয়ায় চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক পাম্পে ১০০ থেকে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, আবার কোথাও তেল না থাকায় পাম্প বন্ধ রাখা হয়েছে। তেল মজুত আছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
গাংনীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিতে আসা তানভীর আহমেদ বলেন, ‘দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে চলাচল করাই কঠিন হয়ে পড়ছে। অনেক পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।’
কিবরিয়া ফিলিং স্টেশনে তেল নিতে আসা সবুজ আহমেদ বলেন, ‘তেল নিতে গিয়ে দেখি পাম্পে কোনো কার্যক্রম নেই। পরে জানতে পারি, সেখানে তেল নেই। আবার কিছু লাইসেন্সধারী পাম্পমালিক পাম্প বন্ধ রেখেছেন। বিষয়টি প্রশাসনের দ্রুত দেখা দরকার।’ তিনি বলেন, মোটরসাইকেলের তেলের জন্য মানুষের মধ্যে যেন হাহাকার সৃষ্টি হয়েছে।
তেল নিতে আসা টিপু সুলতান বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার কারণে কর্মজীবীরা বিপাকে পড়ছেন। তিনি বলেন, ‘আমরা চাকরি করি, নিয়মিত কাজের জন্য বের হতে হয়। কিন্তু তেলের জন্য এত সময় নষ্ট হলে কাজ ব্যাহত হয়, আবার অফিসে জবাবদিহিও করতে হয়।’
নাম প্রকাশ না করার শর্তে এক পাম্পকর্মী জানান, তাঁদের পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ বলেন, যেসব পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলেই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে