
খুলনা নগরীতে অস্ত্র, গুলি, সাউন্ড গ্রেনেডসহ ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার দিবাগত শেষ রাতে ৩১ নম্বর ওয়ার্ড হাজি মালেক কবরস্থানসংলগ্ন বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, নয়টি গুলি ও একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। শারীরিকভাবে অসুস্থ থাকায় রাতে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। টুকু লবণচরা হাজি মালেক কবরস্থান এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে।
সাবেক যুবদল নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, পুলিশ ও সোনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী রাত ৩টার দিকে টুকুর বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা তাঁর ঘর থেকে একটি একনলা বন্দুক, নয়টি গুলি ও একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। রাতে গ্রেপ্তারের পর তাঁকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, পরবর্তী সময়ে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে