
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আনা সোলার প্যানেলবাহী ট্রাক আটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ট্রাক আটকের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নির্দেশনায় ৮-১০ জন কর্মী ট্রাকগুলো থেকে সোলার প্যানেলগুলো খালাস আটকে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর ফয়সাল বলেন, ‘তাঁদের কাছে কেন চাঁদা চাইব। এমন ধরনের অভিযোগ মিথ্যা। একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এমন অভিযোগ করতে পারে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয়। আমি ঈদের ছুটিতে এখনো গ্রামে। আর সভাপতি দেশের বাইরে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য গতকাল চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু পাঁচটি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কত টাকা চাঁদা দাবি করেন, সে বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যাদেশ পাওয়া কোম্পানির প্রতিনিধিরা আমাকে জানান, মোট ১২টি ট্রাকের মধ্যে পাঁচটির পণ্য খালাস করা গেছে। বাকি সাতটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রনেতা আটকে রেখে চাঁদা দাবি করেছেন। তাই আজ (বৃহস্পতিবার) সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
উপাচার্য আরও বলেন, ‘যারা এই অপকর্মে জড়িত ছিল, তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। যদি কোম্পানি জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
১১ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে