
খুলনার দাকোপে বিদ্যুতায়িত হয়ে পুত্রবধূ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিণটানা গ্রামের চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) ও তাঁর ছেলের বউ টুম্পা গাইন (৩৬)। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল। বেলা ১১টার দিকে শাশুড়ি চপলা গাইন ধানখেতের সবজি তুলতে গেলে বিদ্যুতায়িত হন। তাঁর আর্তচিৎকারে টুম্পা গাইন তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন, ধানখেতে বৈদ্যুতিক সংযোগ থাকায় খেতের আইলে সবজি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে