
পাইকগাছায় কপোতাক্ষ নদে ভাঙন শুরু হয়েছে। নদের পানি ও এর গতিবেগ বৃদ্ধি পাওয়ায় এই ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কপোতাক্ষ নদের ভাঙনে কপিলমুনি ইউনিয়নের ভেদামারি গ্রাম ও হরিঢালী ইউনিয়নে দর্গামহল গ্রাম বিলীন হতে চলেছে। ঘরবাড়ি পানিতে ভেসে যাওয়ায় এখানকার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে।
গত সোমবার থেকে ভাঙন তীব্র হয়। আজ বুধবারও ভাঙন অব্যাহত আছে। দুই দিনে প্রায় ১২-১৪টি ঘরবাড়ি পানিতে ভেসে গেছে।
দর্গামহল গ্রামের বাসিন্দা সৈয়দ হাবিবুর রহমান বলেন, ‘আমাদের বাপ-দাদার ভিটায় আমরা শত বছর ধরে বসবাস করে আসছি। কপোতাক্ষ নদে ভাঙনে আমাদের সবকিছু চলে গেছে। অল্প একটু জমির ওপর একটা ঘর ছিল, তা-ও গত রাতে আকস্মিক ধসে যেতে বসেছে। ছেলেমেয়েদের নিয়ে সারা রাত বসে থাকি। কখন না ঘরটা বিলীন হয়ে যায়। আমাদের আর জমি কেনার ক্ষমতাও নাই যে অন্যখানে জমি কিনে বসবাস করব। আমাদের পূর্বপুরুষের প্রায় ৫০-৬০ ঘরবাড়ি নদের গর্ভে বিলীন হয়ে গেছে। অনেকেই জমি কিনে অন্যখানে বসবাস করছে আবার অনেকেই রাস্তার পাশে সরকারি জায়গায় বসবাস করছে।’
ভেদামারি গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, গত দুই দিনে তাঁর বেশ কয়েকটি ঘর বিলীন হয়েছে।
এ বিষয়ে কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু বলেন, ‘আমরা ভেদামারি ও দর্গামহল গ্রামের ভাঙনের বিষয় উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বলেছি। কিন্তু এতে কোনো কাজ হয়নি।’
পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ হাওলাদার বলেন, ‘আমরা ভাঙনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ এলে শুকনার সময় কাজ শুরু হবে।’
উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, ‘ভাঙন বিষয়ে শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। এখানে মোটা অঙ্কের টাকার প্রয়োজন। সার্ভে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি, বরাদ্দ পেলে কাজ শুরু করব।’
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, ‘ভেদামারি, মালথ আগড়ঘাটা ও দর্গামহলের ভাঙন দীর্ঘদিনের। এই ভাঙনের ফলে দুটি গ্রাম বিলীন হওয়ার পথে। সে কারণে কপোতাক্ষ নদের ওই স্থানগুলো ভাঙন ঠেকাতে এক কিলোমিটার দূর দিয়ে বিকল্প নদী খনন করা হচ্ছে। সেটি শেষ হলে এখানকার ভাঙন থাকবে না বলে আশা করছি।’

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে