
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ডভ্যানের চাপায় এক ভ্যান চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের সাহেবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. বিটু (৪৫) ও ভ্যানের আরোহী একই উপজেলার সাহেবনগর গ্রামের গোরা সর্দার (৭০)।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। তাতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মিরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান কুষ্টিয়া থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। তাতে ভ্যানসহ কাভার্ডভ্যান রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানের চালকসহ আরোহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে