খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানার একটি দল মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমনকে (২৩) গ্রেপ্তার করেছে।
তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে সাতটি মামলার রেকর্ড পাওয়া গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমনকে গ্রেপ্তার করা হয়।
গজাল ইমন নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা বুচিতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে।
গ্রেপ্তার ইমনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকা থেকে আজ ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের কার্তুজ ও চার রাউন্ড ওয়ান শুটারগানের কার্তুজ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে