
মশার কয়েলের বিকল্প ‘বাজ শিল্ড’ উদ্ভাবন করে গ্রিন স্টার্টআপ সিড গ্রান্ট প্রতিযোগিতায় বিজয়ী টিম হিসেবে সেরা দলে স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একঝাঁক তরুণ শিক্ষার্থীদের দল। সম্প্রতি এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (এফবিসিসিআই আইআরসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে নির্বাচিত সেরা ১০ দলের একটি হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের এ দলটি।
জয়ী দলের শিক্ষার্থীরা জানান, বর্তমানে খুলনা শহরে মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় প্রচলিত মশার কয়েল কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে, বরং তা থেকে নির্গত ধোঁয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। এর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত সমাধানমূলক পণ্য ‘বাজ শিল্ড’ উদ্ভাবন করা হয়েছে।
বিজয়ী দলের সদস্যরা হলেন—সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ২১ ব্যাচের নিশাত জাহান নাদীরা (সিইও), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২২ ব্যাচের মো. মুকাররম হোসেন (মার্কেটিং, ডকুমেন্টেশন ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার), পরিসংখ্যান ডিসিপ্লিনের ২১ ব্যাচের মো. সৌরভ হোসেন (অ্যানালিটিকস অ্যান্ড ফিল্ড ম্যানেজার) এবং গণিত ডিসিপ্লিনের ২৩ ব্যাচের মেফাদুজ্জামান রাতুল (ফাইন্যান্স অ্যান্ড আইটি ম্যানেজার)।
এদিকে রোববার বিজয়ী দলের সদস্যরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপাচার্য শিক্ষার্থীদের এই অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপাচার্য বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে শুধু একাডেমিক পড়াশোনাতেই নয়, গবেষণা ও উদ্ভাবনী শক্তিতেও সারা দেশে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে, তা আমাদের জন্য গর্বের বিষয়। আজকের এই সাফল্য তাদের অধ্যবসায়, সৃজনশীলতা ও দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের উদ্ভাবিত বাজ শিল্ড ভবিষ্যতে দেশের জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে