ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, ডায়না চত্বর, আমবাগান এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের আঙিনাগুলো ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
৬টি একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৮ শত ৫০ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ভর্তি পরীক্ষায় মোট উপস্থিত ছিলেন ৬ হাজার ৭৬৭ জন ও অনুপস্থিত ছিলেন ৮৩ জন।
পরীক্ষা দিতে আসা সাইফুল বলেন, পরীক্ষার প্রশ্ন স্বাভাবিক হয়েছে। পরীক্ষা দিতে কোনো সমস্যা হয় নাই। গেট থেকেই বিভিন্ন সংগঠন, রোভার, বিএনসিসি ও ছাত্রলীগ থেকে সহযোগিতা পেয়েছি।
পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকেরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয়ে ভালোই হয়েছে। আমরা বাড়ির কাছেই সন্তানদের এনে পরীক্ষা দেওয়াতে পেরেছি। ফলে ভোগান্তি কমেছে।
পরীক্ষার সময় হলগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তিনি বলেন, পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার সার্বিক সহযোগিতায় আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি। সামনেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতায় ভর্তি পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হলগুলো পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ইউনিট সমন্বয়কারী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান, তথ্য কর্মকর্তা সাহেদ হাসান প্রমুখ।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৬ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে