
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিমপাড়া শাহী জামে মসজিদসংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে তানভীর হাসান শুভ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের জ্যেষ্ঠ ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত তানভীর হাসান শুভ রাত আনুমানিক আড়াইটার দিকে নিজ ঘরের মেঝেতে (ফ্লোর বেড) ঘুমিয়ে ছিলেন। একই ঘরের পাশের কক্ষে তাঁর আট বছর বয়সী ছোট ভাই সায়েম এবং মা ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা ঘরের উত্তর পাশের জানালা দিয়ে শুভকে লক্ষ্য করে গুলি করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর রাতে তাঁর ব্যক্তিগত রুমে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা গুলির শব্দ শুনে তাঁর রুমে যান।
প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, হেডফোন বিস্ফোরণের কারণেই তিনি জখম হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তিনটি গুলির খোসা খুঁজে পাওয়ার পর তাঁরা নিশ্চিত হন যে তাঁকে গুলি করা হয়েছে।
পরে ভোররাত ৪টার দিকে শুভকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক গুলি লাগার বিষয়টি নিশ্চিত করে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই তিনি মারা যান।
নিহত শুভর বাঁ পাঁজর, হাতে ও মাথায় তিনটি গুলির চিহ্ন পাওয়া যায়।
নিহত তানভীর হাসান শুভ দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন এবং বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে