খুলনায় বাবলু দত্ত (৫০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন রাজবন্ধ এলাকার দক্ষিণ পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত বাবুল দত্ত দক্ষিণপাড়া এলাকার অমূল্য দত্তের ছেলে। নিহত ওই ব্যক্তি বালু এবং জমির ব্যবসা করতেন বলে জানা গেছে।
এলাকাবাসি জানায়, বাইরের কাজ শেষ করে বাবলু দত্ত মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময়ে কয়েকজন দুর্বৃত্ত তাকে গতিরোধ করে ফাঁকা একটি প্লটে নিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। পরে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
হরিণটান থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে নিহত ব্যক্তি বালু এবং জমির ব্যবসা করতেন। ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের সুরাতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে