খুলনায় বিদ্যুতায়িত হয়ে আমিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাসিন্দা ফজলু হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আমিরুলের রান্নাঘরে থাকা নারকেল গাছের শুকনা পাতায় আগুন লাগে। আমিরুল তা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময়ে ভেজা শরীর নিয়ে তিনি বৈদ্যুতিক কাটআউট স্পর্শ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, অসাবধানতায় আমিরুল কাটআউট স্পর্শ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তাঁর মরদেহ মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে