
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ে গেট বন্ধ রাখার সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে হল প্রশাসন। বুধবার (৯ জুলাই) লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত হলের প্রধান ফটক তালাবদ্ধ থাকবে। বিশেষ প্রয়োজন বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না থাকলে এই সময়ে কেউ হলের বাইরে বা ভেতরে যেতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে ডিউটিতে নিয়োজিত আনসারকে হল কার্ড দেখিয়ে অনুমতি নিয়ে প্রবেশ বা প্রস্থান করানো যাবে।
এ বিষয়ে লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘হল বন্ধের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট নই। শিগগিরই আমরা এ নিয়মের বিরুদ্ধে একটি স্মারকলিপি প্রভোস্ট স্যারকে দেব।’
লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, ‘আমাদের হলগুলোতে সারা রাত গেট খোলা থাকে এবং গেট খোলা অবস্থাতেই আনসার গেস্টরুমে গিয়ে ঘুমায়। ফলে বলা যায়, পুরো রাতই হল অরক্ষিত থাকে। বিষয়টি অনেক ছাত্রের নজরে আসে এবং তারাই বিষয়টির সুরাহা চায়।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাত ১২টা ৩০ মিনিটে গেট বন্ধ থাকবে এবং আনসার গেটের পাশে অবস্থান করবে। এটি ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করেই করা হয়েছে। যদি শিক্ষার্থীরা এটি না চায়, তবে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে