
বাগেরহাটের ফকিরহাটে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে এসে পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশু অঙ্কিতা দাসের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দোহাজারী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি দোহাজারী গ্রামের পলাশ দাসের মেয়ে।
স্থানীয়রা জানায়, শিশুটি তার মা অনিতা দাসের সঙ্গে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের আগে পুকুরের পাড়ে দাঁড়িয়ে এক প্রতিবেশী নারীর সঙ্গে অনিতা দাস কথা বলছিলেন। এ সময় শিশুটি পাশে দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর শিশুটিকে পাশে দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকে। এ সময় পুকুরের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে পুকুরে নামলে পানির মধ্যে শিশুটির পায়ের সঙ্গে স্পর্শ লাগে। অনিতা দাস ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোহতেশাম নেছা মৃত ঘোষণা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে