
খুলনার পাইকগাছায় হাসান ওরফে কিং (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মো. নাজমুল হুদাকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোডের গ্লাসগো মোড়ের এস. এন্ড এ মোটরস শোরুমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নাজমুল হুদা পাইকগাছা থানার চাঁদখালী এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাইকগাছা থানাধীন চাঁদখালী গরুর হাটে হাসান ওরফে কিংয়ের সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে নাজমুল হুদা ও তার সহযোগীরা লাঠি, শাবল ও লোহার রড দিয়ে হাসানকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা হাসানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব ফোর্সেস জানায়, চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে