
বুধবার (১৮ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে খুলনার তেরখাদার ইখরিতে স্থানীয় আল জামিয়াতুল ইসলামিয়া তারবিয়াতুল উম্মাহ কওমি মহিলা মাদ্রাসা এতিমখানায় কোরআন খতম ও খাবার বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নির্দেশনায় এই আয়োজন করা হয়।
এ সময় ডা. জোবাইদা রহমান সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম রিয়াল অ্যাডমিরাল মাহাবুব আলী খান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করা হয়।
মোনাজাতে ডা. জোবাইদা রহমানের শাশুড়ি বেগম খালেদা জিয়া ও অসুস্থ মাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
ডা. জোবাইদা রহমান ১৯৭২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের ইম্পিরিয়াল কলেজ থেকে স্বর্ণপদক ও রেকর্ড নম্বর পেয়ে এমএসসি সম্পন্ন করেন। ১৯৯৫ সালে তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে