বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলে। কিন্তু এই সরকারের শাসন আমলে কোনো ধর্মের লোক নিরাপদ নয়।’
তিনি উদাহরণ টেনে বলেন, ‘ঢাকার তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে, তার বিচার এই সরকার করতে পারেনি। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা হয়েছে তারও বিচার হয়নি। রামু বৌদ্ধ বিহারে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন হয়েছে। এসব কোনো ঘটনার বিচার এই সরকার করতে পারেনি। এরা সাময়িক সুবিধা নেওয়ার জন্য মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে।’
আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মহানগর যুবদল আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘হাজী সেলিম, ইসমাইল হোসেন সম্রাট, জিকে শামীমেরা জামিন পায়, মোফাজ্জেল হোসেন মায়া সাজাপ্রাপ্ত হয়েও কারাগারে যায় না। অথচ বরেণ্য আলেমেরা আজ বছরের পর বছর কারাগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাই সরকারের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’
খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে