
অর্থ আত্মসাতের মামলায় খুলনার একটি আদালত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. মকবুল হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই আদালত তাঁকে ৪৮ হাজার ৭৪৯ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
একই মামলায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আজ শনিবার (২৩ মে) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি একই জেলার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
খালাসপ্রাপ্ত অপর দুই আসামি হলেন বড়দল গ্রামের গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ বিশ্বাস ও গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা পরমানন্দ মন্ডল।
এজাহারের বর্ণনা দিয়ে ওই আদালতের বেঞ্চে সহকারী ইয়াসীন আলী জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. মকবুল হোসেন দায়িত্বে থাকাকালে ২০০৫ সালের ১০ এপ্রিল থেকে ২০১০ সালের ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন গ্রাহকের ৪ লাখ ৫২ হাজার ৫২ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
এই ঘটনায় ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পাইকগাছার এরিয়া ম্যানেজার মল্লিক বখতিয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরার আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৭ জুলাই দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক আবুল হোসেন গাজী এই ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে