খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির। আহত কিশোর একই এলাকার বাসিন্দা নীরব। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোর সাব্বির নীরবকে পেয়ে পেটে ছুরিকাঘাত করে। আহত সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই কিশোর একই বয়সী। তারা একে অপরের বন্ধু। গত দুদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
ছুরিকাঘাতে নীরবের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত সাব্বিরের বাবা মোস্তফা জানান, ‘সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। সন্ধ্যার একটু পরে বাড়িতে ফিরে আসি। খাওয়াদাওয়া শেষ করে ঘর থেকে বের হয়ে আড্ডার জন্য বাড়ির পাশে একটি দোকানে অবস্থান করি। তখন সাব্বিরের এক বন্ধু তাকে জানায়, ছেলেকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা।’ সেখান থেকে সাইকেল চালিয়ে হাসপাতালে আসেন তিনি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী এবং যারা হতাহত হয়েছে, তারা উভয়ে একে অপরের বন্ধু। চার-পাঁচ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে আজ এ ঘটনা ঘটেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে