
চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের খুলনার ৩১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদিকা ও সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ মে) দুপুর ১টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি বিকেল ৫টার দিকে নগরীর হোটেল রয়েল মোড়ে অবস্থিত ফ্যাশন জোন বাই লিন্ডা দোকানে গিয়ে চাঁদা দাবি করেন একাধিক ব্যক্তি। দোকানের কর্মচারী আলভী হাসান নোভার ভাষ্য অনুযায়ী, মামলার ১ নম্বর আসামি ফাতেমা আক্তার রিক্তা ওরফে রিক্তা পারভীন ওই দোকানে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিক্তার নির্দেশে রেকসোনা লিলিসহ অন্যরা দোকানে ভাঙচুর শুরু করেন। এরপর রিক্তা, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপু ও শিমরত মুক্তা আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার হুমকি দেন।
এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা দোকানের ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ৮০ হাজার টাকার কসমেটিকস ও পোশাক লুট করে নিয়ে যান। তাঁরা ঘটনাস্থলে দুটি ককটেলের বিস্ফোরণও ঘটান।
ঘটনার পর দোকানকর্মী আলভী হাসান নোভা বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, ‘গত বছরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে রেকসোনা লিলিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১ সেকেন্ড আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে